স্পাইন কেয়ার
ঘাড়ের মেরুদণ্ড
ঘাড়ের মেরুদণ্ডের (সার্ভাইক্যাল স্পাইন) ডিস্ক বা হাড়ের পরিবর্তনে ঘাড় ব্যথা এবং হাতে ব্যথা, অবশ ভাব বা দুর্বলতা হতে পারে। স্নায়বিক পরীক্ষা ও রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে চিকিৎসা নির্ধারণ করা হয়।
কখন মূল্যায়ন করাবেন
- ঘাড় থেকে কাঁধ বা হাতে ছড়ানো ব্যথা
- বশ ভাব
- সুবিধা
পরামর্শে যা হতে পারে
- ১আপনার উপসর্গ, এর সময়কাল ও দৈনন্দিন কাজে প্রভাব নিয়ে আলোচনা
- ২শারীরিক ও স্নায়বিক পরীক্ষা (অনুভূতি, শক্তি ও রিফ্লেক্স)
- ৩পূর্বের রিপোর্ট ও ইমেজিং পর্যালোচনা
- ৪প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষার পরামর্শ
- ৫আপনার অবস্থা অনুযায়ী চিকিৎসার বিকল্প নিয়ে আলোচনা — যার মধ্যে অপারেশন ছাড়া চিকিৎসাও থাকতে পারে
যেসব রিপোর্ট সঙ্গে আনবেন
- এমআরআই (MRI) রিপোর্ট ও ফিল্ম বা সিডি
- এক্স-রে
- সিটি স্ক্যান (যদি করা থাকে)
- পূর্বের প্রেসক্রিপশন ও বর্তমান ওষুধের তালিকা
- সাম্প্রতিক রক্ত পরীক্ষা বা অন্যান্য রিপোর্ট
কখন দেরি না করে জরুরি চিকিৎসা নেবেন
- প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে হঠাৎ সমস্যা
- পায়ুপথের চারপাশে বা উরুর ভেতরের দিকে অবশ ভাব
- হাত বা পায়ে দ্রুত বাড়তে থাকা দুর্বলতা
- দুর্ঘটনা বা পড়ে যাওয়ার পর তীব্র ব্যথা
- ব্যথার সঙ্গে জ্বর, অস্বাভাবিক ওজন হ্রাস বা ক্যান্সারের ইতিহাস
এসব লক্ষণে চেম্বারের সিরিয়ালের অপেক্ষা না করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান।
এই তথ্য সাধারণ শিক্ষামূলক। আপনার রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যক্তিগত ক্লিনিক্যাল মূল্যায়নের উপর নির্ভর করবে।
ব্লগ
সংশ্লিষ্ট লেখা
স্নায়ু ও ডিস্ক
Cervical Disk Prolapse বা ঘাড়ের স্নায়ুতে ব্যথার কারণ ও এর প্রতিকার…
Cervical Disk Prolapse বা ঘাড়ের স্নায়ুর ব্যথায় ভুগছেন– এমন মানুষের সংখ্যা নেহায়েত কম না। এর উপসর্গ হিসেবে সাধারণত ঘাড় ব্যথা করে এবং সেই ব্যথা হাতের দিকে নেমে আসে।… পড়ুন
কোমর ও ঘাড় ব্যথা