ENDOSCOPIC SPINE SURGEON

ডাঃ মোঃ সারোয়ার জাহান

সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি)

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা

  • MBBS (DMC)
  • FCPS (Orth.)
  • FACS (America)
  • BCS (Health)
ডাঃ মোঃ সারোয়ার জাহান
  • ৪আন্তর্জাতিক ফেলোশিপ
  • ৭আজীবন সদস্যপদ
  • ৯সার্টিফিকেট
  • ১২চিকিৎসা ক্ষেত্র

পরিচিতি

ডাঃ মোঃ সারোয়ার জাহান

ডাঃ মোঃ সারোয়ার জাহান রাজশাহী জেলার মোহনপুর থানার হরিদাগাছী গ্রামে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে দেশের স্বনামধন্য অধ্যাপকবৃন্দের অধীনে যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং সম্পন্ন করেন। তিনি ২০১৯ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) থেকে ১ম DMCAN এবং ৭ম Fellow হিসেবে অর্থোপেডিক সার্জারিতে প্রেস্টিজিয়াস এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

ডাঃ সারোয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশিষ্ট স্পাইন ও অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম স্যারের তত্ত্বাবধানে অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং বর্তমানে স্যারের সাথে গবেষণা সহযোগী হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম স্যার বর্তমানে বাংলাদেশ স্পাইন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। স্যার চাকুরি জীবনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, নিটোর (পঙ্গু হাসপাতাল) এবং সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং সেখান থেকে অবসর নিয়েছেন। অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম স্যার বাংলাদেশের ১ম এবং একমাত্র বিশেষায়িত স্পাইন ও অর্থোপেডিক হাসপাতাল “বাংলাদেশ স্পাইন ও অর্থোপেডিক হাসপাতাল (BSOH), কল্যাণপুর, ঢাকা”-এর প্রতিষ্ঠাতা। বর্তমানে BSOH, এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল, যেখানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে ডাক্তারগণ স্পাইন সার্জারিতে প্রশিক্ষণের জন্য আগমন করেন।

বর্তমানে ডাঃ সারোয়ার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান – নিটোর (পঙ্গু হাসপাতাল)-এ কনসালটেন্ট হিসেবে অর্থোপেডিক ও স্পাইন বিভাগে কর্মরত আছেন। পঙ্গু হাসপাতাল বর্তমানে ১০০০ বেডের সুবিশাল আয়োজন, যা বিশ্বের ২য় বৃহত্তম অর্থোপেডিক হাসপাতাল হিসেবে বিবেচিত। এখন নিটোরে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং ট্রমা সার্জারির পাশাপাশি টোটাল হিপ, টোটাল নি, স্পাইন, পেডিয়াট্রিক অর্থোপেডিক্স, আর্থ্রোস্কপি, আর্থ্রোপ্লাস্টি, ইলিজারভ ও ডিফরমিটি কারেকশন, হ্যান্ড সার্জারি, রিকনস্ট্রাকশন এবং প্লাস্টিক সার্জারি নামে আলাদা আলাদা সুপারস্পেশালিটি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করছেন। এছাড়াও নিটোর একটি ঐতিহ্যবাহী একাডেমিক হাসপাতাল, যেখান থেকে অর্থোপেডিক্সে মাস্টার্স, ফেলো ও ডিপ্লোমা বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা হয়।

নিটোর এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডাঃ সারোয়ার অর্থোপেডিক্স এবং স্পাইন বিষয়ক বহু সার্জারি অত্যন্ত কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন এবং এখনও করে যাচ্ছেন। সেই সাথে করেছেন স্পাইন ও অর্থোপেডিক সার্জারি বিষয়ক গবেষণা কর্ম। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বহু মৌলিক বৈজ্ঞানিক গবেষণাপত্র অত্যন্ত সাফল্যের সাথে উপস্থাপন করেছেন। ইতোমধ্যে TB Spine, ACDF ও Spondylolisthesis বিষয়ে গবেষণাপত্র Asian Spine Journal-এ প্রকাশিত হয়েছে এবং আরও নতুন গবেষণাপত্র প্রকাশের অপেক্ষায় প্রক্রিয়াধীন আছে।

পেশাগত জীবনে ডাঃ সারোয়ার অত্যন্ত বিনয়ী, আন্তরিক ও সুশৃঙ্খল। তিনি সিনিয়র ও জুনিয়র সহকর্মী ও রোগীদের সাথে অত্যন্ত আন্তরিক। তিনি প্রচণ্ড পরিশ্রমী ও উদ্যমী। স্পাইন সার্জারি বিষয়ে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী।

যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

MBBS

ঢাকা মেডিকেল কলেজ (DMC)

FCPS

অর্থোপেডিকস (Orth.)

FACS

আমেরিকা

BCS

স্বাস্থ্য ক্যাডার (Health)

আন্তর্জাতিক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ফেলোশিপ ও প্রশিক্ষণ

  1. ০১
    এন্ডোস্কপিক স্পাইন সার্জারি ফেলোশিপAIN হাসপাতাল
    দক্ষিণ কোরিয়া
  2. ০২
    এও স্পাইন ফেলো (AO Spine)কুইন মেরি হাসপাতাল
    হংকং
  3. ০৩
    এপিএসএস স্পাইন ফেলো (APSS)গঙ্গা হাসপাতাল
    ভারত
  4. ০৪
    স্কোলিওসিস রিসার্চ সোসাইটি (SRS) ফেলোScoliosis Research Society
    আমেরিকা

আজীবন সদস্যপদ

  • AO Spine
  • APSS
  • APOA
  • NASS
  • বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি (BOS)
  • বাংলাদেশ স্পাইন সোসাইটি (BSS)
  • সোসাইটি অব সার্জনস বাংলাদেশ (SOSB)

যোগ্যতা

সার্টিফিকেট ও সনদপত্র

যেকোনো সার্টিফিকেটে ক্লিক করে বড় করে দেখুন।

৯সার্টিফিকেট ও সনদপত্র

আপনার স্পাইন সংক্রান্ত সমস্যায় বিশেষজ্ঞ পরামর্শ নিন

সিরিয়াল ও সময়সূচির জন্য সংশ্লিষ্ট চেম্বারে সরাসরি ফোন করুন।

ঢাকা: কল রাজশাহী: কল