স্পাইন কেয়ার
পিএলআইডি (ডিস্ক প্রোল্যাপ্স)
পিএলআইডি (Prolapsed Lumbar Intervertebral Disc) হলো কোমরের ডিস্কের অংশ সরে গিয়ে স্নায়ুর উপর চাপ সৃষ্টি হওয়া। অনেক রোগী ওষুধ, বিশ্রাম ও ফিজিওথেরাপিতে উপকার পান; প্রয়োজনে সার্জারি বিবেচনা করা হয়।
কখন মূল্যায়ন করাবেন
- কোমর থেকে পায়ে ছড়ানো ব্যথা (সায়াটিকা)
- বশ ভাব বা দুর্বলতা
- কাশি, হাঁচি বা সামনে ঝুঁকলে ব্যথা বেড়ে যাওয়া
পরামর্শে যা হতে পারে
- ১আপনার উপসর্গ, এর সময়কাল ও দৈনন্দিন কাজে প্রভাব নিয়ে আলোচনা
- ২শারীরিক ও স্নায়বিক পরীক্ষা (অনুভূতি, শক্তি ও রিফ্লেক্স)
- ৩পূর্বের রিপোর্ট ও ইমেজিং পর্যালোচনা
- ৪প্রয়োজনে অতিরিক্ত পরীক্ষার পরামর্শ
- ৫আপনার অবস্থা অনুযায়ী চিকিৎসার বিকল্প নিয়ে আলোচনা — যার মধ্যে অপারেশন ছাড়া চিকিৎসাও থাকতে পারে
যেসব রিপোর্ট সঙ্গে আনবেন
- এমআরআই (MRI) রিপোর্ট ও ফিল্ম বা সিডি
- এক্স-রে
- সিটি স্ক্যান (যদি করা থাকে)
- পূর্বের প্রেসক্রিপশন ও বর্তমান ওষুধের তালিকা
- সাম্প্রতিক রক্ত পরীক্ষা বা অন্যান্য রিপোর্ট
কখন দেরি না করে জরুরি চিকিৎসা নেবেন
- প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে হঠাৎ সমস্যা
- পায়ুপথের চারপাশে বা উরুর ভেতরের দিকে অবশ ভাব
- হাত বা পায়ে দ্রুত বাড়তে থাকা দুর্বলতা
- দুর্ঘটনা বা পড়ে যাওয়ার পর তীব্র ব্যথা
- ব্যথার সঙ্গে জ্বর, অস্বাভাবিক ওজন হ্রাস বা ক্যান্সারের ইতিহাস
এসব লক্ষণে চেম্বারের সিরিয়ালের অপেক্ষা না করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান।
এই তথ্য সাধারণ শিক্ষামূলক। আপনার রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যক্তিগত ক্লিনিক্যাল মূল্যায়নের উপর নির্ভর করবে।
ব্লগ
সংশ্লিষ্ট লেখা
স্নায়ু ও ডিস্ক
PLID চিকিৎসায় নতুন আশার আলো!
PLID চিকিৎসায় নতুন আশার আলো! পড়ুন
স্নায়ু ও ডিস্ক
মেরুদণ্ডের স্লিপ ডিস্ক কী এবং তার প্রতিকার I Slip Disk I PLID
আপনি কি এমন কোনো সমস্যায় কষ্ট পাচ্ছেন, যেখানে কোমরে ব্যথা শুরু হয়ে সেই ব্যথা পায়ের দিকে নেমে যাচ্ছে? সচরাচর ক্ষেত্রে স্লিপ ডিস্ক বা পিএলআইডি-এর কারণে এমনটি হয়ে… পড়ুন
স্নায়ু ও ডিস্ক